ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: সেই চালক গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:১২

ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের পাঠানো এসএমএসে এ তথ্য জানা গেছে। 

এর আগে, সোমবার বিকেলে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল মিজানকে। 

শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে বরিশাল যাচ্ছিল বাশার স্মৃতি পরিবহন নামে যাত্রীবাহী বাসটি। পরে পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকার গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। এ সময় ১৭ জন নিহত ও প্রায় ৩৫ জন আহত হয়েছেন। তবে এ ঘটনার পর থেকেই চালক পলাতক ছিলেন।

ইত্তেফাক/কেকে