সরকারি বাগানের কাজ শেষে বাড়ি ফেরার পথে কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা বারবাকিয়া ইউনিয়নের তলিম্মার খোলা এলাকায় এ ঘটনায় নিহত জাফর আলম (৭০) বারবাকিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বারতে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতায় হলুদিয়ার ঘোনা এলাকায় সরকারি বাগান কাজ বৃদ্ধ জাফর কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ তিনটি বন্যহাতি সামনে পড়লে বন্যহাতি আক্রমণ ঘটনাস্থলে তিনি নিহত হন।
বন বিভাগের নিয়ম মতো নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চালানো হবে বলে উল্লেখ করেন এই বন কর্মকর্তা।
