যশোরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৬:১৫

যশোরের কেশবপুরে যাত্রীবাহী ট্রেকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়খালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মণ্ডলের কলেজ পড়ুয়া ছেলে দিপু মণ্ডল (২৩) এবং একই এলাকার মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৬)। তারা একে অপরের বন্ধু।

স্থানীয়রা জানান, চুকনগর থেকে মোটরসাইকেলে করে দিপু মণ্ডল ও রাজু কেশবপুরের কলাগাছি বাজারের দিকে যাচ্ছিলেন। আড়খালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রেকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাগর মণ্ডল ও রাজু আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, সাগর ও রাজু একে অপরের বন্ধু। তাদের অকাল মৃত্যুতে স্বজনসহ এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

কেশবপুর থানার ওসি মফিজুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/এবি