মাদারীপুরে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় তিন হাসপাতালকে জরিমানা

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৯:১৭

মাদারীপুরে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতাল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন হাসপাতালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান চালায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (মাদারীপুর) সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে ৫০০ নেওয়ার সত্যতা পাওয়া যায়।

পরে কলেজ রোড এলাকার ‘নুর জাহান সেলিম নিরাময় হাসপাতাল’কে ২০ হাজার টাকা, ‘প্লানেট হাসপাতাল’কে ১০ হাজার ও ‘ইসলামী ব্যাংক এ আর হাওলাদার কমিউনিটি হাসপাতাল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।

ইত্তেফাক/এবি