ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব ৯ এর সদস্যরা। বুধবার (২৬ জুলাই) রাতে র্যাব-৯ সিলেট সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স হাজী রহমান ফিলিং স্টেশনের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ২ হাজার ৫শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ২শ দুই বোতল ফেনসিডিল ও একটি পিকাআপসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
এ ব্যাপারে উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
