শুক্রবার বিএনপির মহাসমাবেশের আগে নেতাকর্মীদের রাজধানীর নয়াপল্টনে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের সরিয়ে দেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হলে তাদের সরিয়ে দেন।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ মহাসমাবেশ করতে চেষ্টা করে যাচ্ছে।’ এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
সমাবেশ বানচাল করতে সবখানেই বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলেও আভিযোগ করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকার পতনের এক দফা দাবিতে শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
