ফিফা ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। একই দিন বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমসের ফুটবলের ড্র। ড্রয়ে বাংলাদেশ নারী দল জাপানের গ্রুপে আর পুরুষ দল পড়েছে স্বাগতিক চীনের গ্রুপে।
এবারই প্রথম এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে সাবিনা-সানজিদারা। ডি গ্রুপে তাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল। এই তিন দলের মধ্যে চেনা প্রতিপক্ষে নেপাল। দুই সপ্তাহ আগেই ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলছে সাবিনারা।
অন্যদিকে, এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে বাংলাদেশ পড়েছে এ গ্রুপে। স্বাগতিক চীনের সঙ্গে তাদের প্রতিপক্ষ মিয়ানমার ও ভারত। এশিয়ান গেমসের গত আসরে দ্বিতীয় রাউন্ডে খেলেছিল জামাল ভুঁইয়ারা।
এশিয়ান গেমসের ফুটবলে পুরুষ ইভেন্টে মূলত অনূর্ধ্ব- ২৩ দল। ২৩ বছর বয়সী ফুটবলারদের সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলাররা অংশগ্রহণ করেন। তবে নারী ফুটবল দলে পূর্ণাঙ্গ সিনিয়র দলই অংশগ্রহণ করে।
