সেকশন

  • হোম
  • আজকের সর্বশেষ খবর
  • বিশেষ সংবাদ
  • করোনাভাইরাস
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজধানী
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • টেক
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • চাকরি
  • সোশ্যাল মিডিয়া
  • আইন-আদালত
  • প্রজন্ম
  • প্রবাস
  • ক্যাম্পাস
  • সাহিত্য
  • ধর্ম
  • ছবি
  • ভিডিও
  • ই-পেপার
  • English

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • Twitter
  • YouTube
  • Instagram
  • বাংলা কনভার্টার
  • ই-পেপার
  • আর্কাইভ
  • English
The Daily Ittefaq
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • টেক
  • আইন-আদালত
  • ভিডিও
  • মতামত
  • অন্যান্য

ছবি

  • হোম
  • ছবি

কুমারপাড়ায় দইয়ের হাঁড়ি

ইত্তেফাক অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৫:৩০ পিএম

ইছামতী, বাঙালী নদীর একটি শাখানদী। ইছামতীর তীরে গড়ে ওঠা একটি গ্রাম মহিষাবান। ঠিক নদীর তীরে কুমোর সম্প্রদায়ের বসবাস। আরো নির্দিষ্ট করে বলতে গেলে বগুড়ার গাবতলি উপজেলার মহিষাবান পালপাড়া তাদের ঠিকানা। 

একসময় মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা থাকলেও ধাতব জিনিসপত্রের বহুল ব্যবহার ক্রমশই কুমোরদের জীবন ও জীবিকার ব্যাপক পরিবর্তন এনেছে। শৈল্পিক চিন্তা আর ক্ষুদ্র ক্ষুদ্র কারিগরি দক্ষতার সমন্বয়ে মাটির তৈজসপত্র তৈরির পেশা থেকে তাদের বেশিরভাগই অনেক অনেক দূরে। 

কুমোরদের ধুঁকতে থাকা অবস্থার পরিবর্তন এনেছে বগুড়ার দই। স্বাদে গুণে অনন্য বগুড়ার দই এখন কুমোরদের প্রধান জীবিকার উপায়। এই গ্রামের প্রতিটি উঠোনেই দেখা মেলে দইয়ের পাত্র (মাটির হাঁড়ি/ সরা) বানানোর উৎসব। ছোট, বড় সববয়সী নারী পুরুষরা নিখুঁত হাতে তৈরি করে মাটির হাঁড়ি। দই তৈরিতে ব্যবহৃত এসব হাঁড়ির প্রস্তুত প্রণালী সাধারণ হাঁড়ি থেকে আলাদা, এই আলাদা বৈশিষ্ট্য বগুড়ার দইকে করেছে অতুলনীয়। 

দইয়ের হাঁড়ি তৈরিতে এগিয়ে বৃদ্ধ কুমোররা, তাদের ধৈর্য ও অভিজ্ঞতার সমন্বয়ে প্রতিটি হাড়ি সমান ওজন ও পরিমাপে গড়ে ওঠে। ছবি: এইচ এম সাব্বির 

নদীর সাথে কুমোরদের নিরবিচ্ছিন্ন সংযোগ। প্রধানত নদী তীরবর্তী স্থানগুলোতেই তাদের বসবাস। ছবি: এইচ এম সাব্বির
মাটির হাঁড়িগুলোর নিখুঁত আকার দেওয়ার কারণ হয়তো মনোযোগ। শিল্পমনের গভীরতা আর ধৈর্যের প্রতীক হতে পারে বৃদ্ধা এই কুমোর। ছবি: এইচ এম সাব্বির
জীবিকার বাইরে সৌখিনতা, পাশাপাশি নিজস্ব চিন্তা। এধরণের পুতুলগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। তবে এই গ্রামের কুমোররা তৈরি করে থাকেন। ছবি: এইচ এম সাব্বির
একজন অভিজ্ঞ কুমোর ও তার প্রশান্তির হাসি। ছবি: এইচ এম সাব্বির
প্রায় প্রতিটি বাড়ির উঠোনের চিত্র এটি। হাতে বানানো দইয়ের হাড়িগুলো রোদে শুকিয়ে আগুনে পোড়ানো হয় এ ধরণের বিশেষ চুলোয়। ছবি: এইচ এম সাব্বির
গ্রাম থেকে একটু দূরেই হাটে। কুমোরদের তৈরি দইয়ের হাঁড়িতে বিক্রি হয় বগুড়ার দই যা হাটের নিয়মিত চিত্র। ছবি: এইচ এম সাব্বির
`আমি পাড়ি দেবো দূর দুরান্ত, মহাকাশ-মহাশুন্য` হয়তো এসব চিন্তা নিয়েই পাঠ্যবইয়ে মনোযোগী কুমোর সন্তানেরা। ছবি: এইচ এম সাব্বির
ইত্তেফাক/এআই
app store google play
সম্পাদক: তাসমিমা হোসেন
প্রকাশক: তারিন হোসেন
ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
  • অনুসন্ধান
  • আর্কাইভ
  • ছবি
  • বাংলা কনভার্টার
  • ভিডিও
  • পরিবেশ
  • প্রবাস
  • সাহিত্য
  • চাকরি
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলী
  • Twitter
  • YouTube
  • Instagram
Eng