সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে যুবলীগের দোয়া

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০০:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে যুবলীগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশনায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের রূপকার, সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সজীব ওয়াজেদ জয়ের মতো স্মার্ট শিক্ষিত মানুষের হাত ধরে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, এদেশের কিছু কুলাঙ্গার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে খুনি জিয়ার পরিবারের তুলনা করে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, এ দেশে বঙ্গবন্ধু পরিবারের সাথে খুনি জিয়া পরিবারের তুলনা হতে পারে না। সজীব ওয়াজেদ জয়ের শিক্ষাগত যোগ্যতা আর তারেকের শিক্ষাগত যোগ্যতা এক নয়। বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা সবসময় মানবসেবায়, দেশের সেবায় নিয়োজিত। আর খুনি জিয়ার পরিবার সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, লুটপাটের সাথে জড়িত।

দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান পবন, নবী নেওয়াজ, ড. সাজ্জাদ হায়দার লিটন, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ, আবু মুনির শহিদুল হক চৌধুরী রাসেল, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামছুল আলম অনিক, পরিবেশ বিষয়ক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর, ধর্ম সম্পাদক মাওলানা খলিলুর রহমান সরদার, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-কৃষি ও সমাবয় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানাসহ-কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এসটিএম