জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে থাকা ফুটবলাররা বিশ্রামে থাকবেন বলে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার কথা বলে তারা সাতক্ষীরায় খেলতে এসেছেন। অথচ এ ব্যাপারে বাফুফে নাকি কিছুই জানে না। বাফুফে বলছে, মেয়েরা ছুটি নিয়ে গেছেন বিশ্রামে থাকবেন। খেলতে গেছেন সেটা তাদের জানা নাই। ছুটি নিয়ে সাবিনারা সাতক্ষীরায় খেলতে এসেছেন। সাবিনার বাড়ি সাতক্ষীরায় পলাশপুল মধু মাল্লারডাঙ্গিতে। এই জেলা স্টেডিয়ামে খেলা হবে।
সাবিনা তার জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে এসেছেন। এরই মধ্যে লেকভিউ রিসোর্টে ট্রফি উন্মোচন করা হয়েছে। সেখানে সাবিনা খাতুন নিজে উপস্থিত ছিলেন। আর গতকাল জাতীয় নারী ফুটবল দলের অন্য খেলোয়াড়রা এসেছেন। এদের মধ্যে রয়েছেন দুই শামসুন নাহার, তহুরা খাতুন, গোলরক্ষক রূপনা চাকমা, সুমাইয়া, মাসুরা পারভিন এবং মারজিয়া। স্থানীয় দল ওয়ারিয়র স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় ও বসুন্ধরা কিংসের সহযোগিতায় আজ থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ফুটবল টুর্নামেন্ট। চারটি নারী ফুটবল দল খেলবে।
এই সঙ্গে ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট হবে। নারী দলগুলোর মধ্যে সাতক্ষীরা স্পোর্টস একাডেমি, চিংড়ি বাংলা ক্লাব, সাতক্ষীরা, লেকভিউ সিটি, এ.আর স্পোর্টিং ক্লাব সাতক্ষীরা। অনূর্ধ্ব-১৭ ছেলেদের দলের মধ্যে রয়েছে ঢাকার আরামবাগ ফুটবল একাডেমি, খুলনার এস,বি, আলী ফুটবল একাডেমি, যশোরের ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও সাতক্ষীরার ব্যাঘ্রতট ক্রীড়া চক্র, সাতক্ষীরা।
