তারেক রহমান এখন ‘লাদেন’ রহমানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার (২৮ জুলাই) বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা একটা ‘ভুতুড়ে’ সরকার আনতে চায়। বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। যদি করেন, তাহলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ দাঁতভাঙা জবাব দেবে।
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন বয়কটের নামে রাস্তা-গাছপালা, রেললাইন উপড়ে ফেলা হয়েছিল। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
