বিএনপির পর এবার আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ঘোষণা

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২১:৪৫

রাজধানীর সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এছাড়াও ঢাকার চার পয়েন্টে শান্তি সমাবেশ করবে যুবলীগ। শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে এই কর্মসূচি শুরু হবে।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

যুবলীগের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, শনিরআখড়া, কাঁচপুর ব্রিজ, সাইনবোর্ড, ধোলাইপাড়, বাবুবাজার, আমিনবাজার রাজধানীর এ ৯ পয়েন্টে তারা শান্তি সমাবেশ করবে।

আওয়ামী লীগের সমাবেশ। ছবি: ইত্তেফাক

এর আগে শুক্রবার বিকালে নয়া পল্টনের মহাসমাবেশ থেকে শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সব প্রবেশ পথে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেয়।

ইত্তেফাক/এবি