মাতুয়াইলে পুলিশ-বিএনপির সংঘর্ষ, যান চলাচল বন্ধ

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১২:৪৮

বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল (এ রিপোর্ট লেখা পর্যন্ত) বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে এ ঘটনার সূত্রপাত। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এখনও চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়ছে পুলিশ। বিএনপি নেতা-কর্মীরাও ইট-পাটকেল ছুড়ছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি গোলাম মোস্তফা জানান, সংঘর্ষের ঘটনায় জেলা পুলিশের শাফিউল ইসলাম নামে এক কর্মকর্তা আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও যুবদল নেতা সাগর প্রধানসহ ৫ জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ইত্তেফাক/কেকে