ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন আজ

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:০০

আজ রোববার (৩০ জুলাই) চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনসহ সব ধরনের নির্বাচনি সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে গেছে। মোট ১৫৬টি কেন্দ্রের ২০১টি বুথে ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন বিষয়ে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, 'কেন্দ্রগুলোর মধ্যে ৫৯টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।'

তিনি জানান, প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

এই উপনির্বাচনে ১ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইত্তেফাক/এমএএম