৩ টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:১৩

মস্কোতে তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। রোববার ভোরে এ আক্রমণ চালানো হয় বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এনিডিটিভি। 

তারা আরও জানায়, এই আক্রমণের ফলে শহরের একটি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, মস্কোর উপকণ্ঠে ড্রোনগুলোর একটিকে গুলি করে ধ্বংস করা হয়েছে, অন্য দুটিকে 'ইলেকট্রনিক যুদ্ধের' মাধ্যমে দমন করা হয়েছে। এটি একটি অফিস কক্ষে চূর্ণ-বিচূর্ণ হয়। তবে এর ফলে কেউ আহত হয়নি।

ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরে অবস্থিত মস্কো এবং এর আশেপাশের অঞ্চলগুলো যুদ্ধ চলাকালীন সময়ে খুব কমই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে এবছর এই অঞ্চলগুলোতে ইউক্রেন বেশ কয়েকটি ড্রোন হামলা চালায় বলে দাবি করছে রাশিয়া।

রোববার হওয়া আক্রমণটি ইউক্রেনের সর্বশেষ সিরিজ হামলা। এই হামলার জন্য মস্কো কিয়েভকে দায়ী করছে। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করছে। তারা নিজেদের টেলিগ্রাম চ্যানেলে লিখেছে,' ৩০ জুলাই সকালে কিয়েভ সরকার মনুষ্যবিহীন বিমানবাহী যানের মাধ্যমে মস্কোর ওপর সন্ত্রাসী হামলা চালায়।' 

সেখানে আরও বলা হয়,'একটি ইউক্রেনীয়ান ইউএভি মস্কো অঞ্চলের ওডিনসোভা জেলায় বিমান প্রতিরক্ষা বাহিনী দ্বারা ধ্বংস করা হয়।' 

মস্কো-সিটি শহরের পশ্চিমে একটি বাণিজ্যিক শহর।

সিটি মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করে জানান, দুটি সিটি অফিস টাওয়ারের সম্মুখভাগ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, কেও আহত হয়নি। 

 

ইত্তেফাক/এফএস