নাজিরপুরে মাদ্রাসা অধ্যক্ষের ঘুষ দাবির অডিও ভাইরাল

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৬:৪৮

সম্প্রতি পিরোজপুরের নাজিরপুরে ডুমুরিয়া নেছারিয়া বালিকা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একে এম ফজলুল হক ঘুষ দাবির একটি অডিও ফাঁস হয়েছে। তবে অভিযুক্ত অধ্যক্ষ একে মজা বলে উড়িয়ে দিয়েছেন। 

অডিও সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসা অধ্যক্ষ তার প্রতিষ্ঠানের শিক্ষকদের ইনক্রিমেন্টর ফাইলপত্র গুছিয়ে দেওয়ার জন্য সম্মানী দাবি করেন। বিষয়টি অত্র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি গাজী মিজানুর রহমানের কাছে ভুক্তভোগী শিক্ষকরা মৌখিক অভিযোগ করলে, তিনি অধ্যক্ষকের কাছে জানতে চাইলে সরাসরি তিনি সম্মানী দাবি করেন, যা সভাপতি অধক্ষের সম্মুখেই ঘুষ বলে উল্লেখ করেন।

এছাড়াও ওই অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রায়ই প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকারও অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ একে এম ফজলুল হক বলেন, তিনি এডহক কমিটির সভাপতির সঙ্গে মজার করেছেন বলে দাবি করেন তিনি।

এবিষয়ে এডহক কমিটির সভাপতি গাজী মিজানুর রহমান বলেন,অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ/সম্মানি চাওয়ার যে ওডিওটি ফাঁস হয়েছে সেটি সত্য। তিনি কোনভাবেই ঘুষ বা সম্মানি দাবি করতে পারেন না।  এটি নিয়ম বহির্ভুত কাজ,এর কারণে শিক্ষা সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আমি বর্তমানে একটু অসুস্থ সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করব।

ইত্তেফাক/আরএজে