ঢাকার বুড়িগঙ্গা থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০১৯, ১৩:২৩

ঢাকার বুড়িগঙ্গা নদীর বাদামতলী বিআইডব্লিউটিএর ঘাট এলাকা থেকে বুধবার সকাল ১১টায় পরিচয়বিহীন এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

তিনি আরো বলেন, ওই নারীর পরিচয় উদঘাটনের জন্য সকল থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে। 


ইত্তেফাক/জেডএইচ