জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১২:৫৩

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্পষ্ট বলে দিয়েছেন অনুমতি দেওয়া হবে না জামায়াতকে।

এরপর দলটির ঊর্ধ্বতন নেতাদের পক্ষ থেকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দৌড়ঝাঁপ চলছে। এর মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। আজ মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। কেয়ার টেকার সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে আজ মঙ্গলবার বেলা ২টায় এই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। 

ইত্তেফাক/কেকে