দর্শকদের গায়ে মাইক ছুড়ে মারলেন পপ গায়িকা কার্ডি বি

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:৩১

স্টেজে গান গাইছিলেন মার্কিন জনপ্রিয় র‍্যাপার কার্ডি বি। কনসার্টে শ্রোতারা মুগ্ধ হয়ে গান শুনছিলেন। এরই মাঝে বিপত্তি কার্ডি বি-র দিকে হাতের গ্লাস থেকে পানীয় ছুড়ে দেন এক ব্যক্তি। আর তাতেই রেগে গিয়ে দর্শকের গায়ে মাইক ছুড়ে মারেন  র‍্যাপার কার্ডি বি। সূত্র: হিন্দুস্তান টাইমস

জানা গেছে, মঞ্চে তাকে লক্ষ্য করে পানীয় ছোড়া হতেই বেজায় রেগে যান কার্ডি বি। ওই ব্যক্তির দিকে হাতের মাইকটি ছুড়ে দেন গায়িকা। সঙ্গে সঙ্গেই পরিস্থিতি সামাল দিকে গায়িকার টিমের সদস্যরা ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যেতে তৎপর হন। ঘটনার ভিডিওটি নিজেই নিজের টুইটার অ্যাকউন্ট থেকে পোস্ট করেছেন কার্ডি বি নিজেই। সেখানে নেটপাড়ার অধিকাংশ লোকজন গায়িকার পক্ষই নিয়েছেন।

কেউ কেউ বলেছেন, কার্ডি বি আপনি ঠিকই করেছেন, এটা ওর প্রাপ্য ছিল।

আবার কেউ কেউ বলেছেন, এভাবে অসভ্যের মতো পানীয় ছোড়া এক্কেবারেই ঠিক হয়নি।

মার্কিন জনপ্রিয় র্যা পার কার্ডি বি। ছবি: সংগৃহীত

তবে বেশ কয়েক জন প্রশ্ন তুলেছেন, মনে হয় মাইক্রোফোনটি যে ব্যক্তিটি কালপিট তার বদলে অন্য এক নারীর মুখে লেগেছে।’

কারোর মন্তব্য,আমি কার্ডিকে দোষ দিই না, শিল্পীর কী কোনো সম্মান নেই! শিল্পীদের দিকে এভাবে জিনিস ছোড়া বন্ধ করতে হবে।

অবার অনেকের প্রশ্ন, আমি জানতে চাই কে এই কালপিট?

এর আগে হ্যারি স্টাইলসের লাইভ কনসার্টে একটি উড়ন্ত বস্তু তার চোখে লাগার ঘটনা ঘটে। 

ইত্তেফাক/আরএজে