রোনালদোর নতুন মাইলফলক

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:৫২

সৌদি প্রো লিগের ২০২২-২৩ মৌসুম ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের। আসরটি শেষ করেছে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে। এরপর প্রাক-মৌসুমেও ছন্দ ছিল না ক্লাবটির। এ সময় ছয়টি ম্যাচ খেলে জয় পেয়েছিল প্রথম দুইটিতে। এর পরের চারটির মধ্যে দুটি হার এবং দুইটি ম্যাচে সমতা অর্জন করেছে। 

এছাড়া চলমান আরব চ্যাম্পিয়ন্স কাপেও প্রথম ম্যাচে আল-শাবাব ক্লাবের বিপক্ষে ড্র করেছিল তবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গতপরশু রাতে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরকে রীতিমত গোল বন্যায় ভাসিয়েছে রোনালদোরা। জয় তুলে নিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। 

এছাড়া ক্লাবের জয়ের ফেরার ম্যাচে ফুটবলে নতুন এক কীর্তি গড়েছেন দলের পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৭৪তম মিনিটে হেড থেকে দুর্দান্ত এক গোল করেন রোনালদো। পেছনের পোস্টের ডান দিক থেকে ক্রস পেয়ে ট্রেডমার্ক হেডে লক্ষ্যভেদ করেন তিনি। আর এ গোলের মধ্য দিয়ে নতুন মাইল ফলক ছুঁয়েছেন সিআর সেভেন। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে এটি রোনালদোর ১৪৫তম গোল। যার মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য গার্ড মুলারকে। মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে করেছেন ১৪৪ গোল।

ইত্তেফাক/এসএস