জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস বরাবরই তার জীবনমুখী গান দিয়ে দেশ ও সমাজের বিভিন্ন অনিয়ম অনাচার তুলে ধরেন। এবার দেশের মানুষের সেবার জন্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে জনগণের রায় পেতে প্রস্তুতি নিচ্ছেন নকুল কুমার।
নিজের ভেরিফায়েড ফেসবুকে নির্বাচনে অংশ নেওয়ার খবরটি নিজেই জানিয়েছেন এই শিল্পী। ক্যাপশনে তিনি লিখেছেন, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন। এরই মধ্যে প্রচারণায়ও তিনি নেমেছেন।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ftheofficialnakulbiswas%2Fposts%2F826437305604765&show_text=true&width=500" width="500" height="709" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
শিল্পী নকুল কুমার বিশ্বাস তার কাব্যময় পোস্টে লেখেন,
নির্বাচনী প্রচারণা শুরু
স্বতন্ত্র প্রার্থী হব নাকি কোনো দলীয় প্রতীক নেব? নাকি ও পথে হাঁটবই না।
কমেন্ট করে জানাবেন প্লিজ।
ছোট্টবেলায় শুনেছিলাম বাবা-দাদার কাছে
উজিরপুরে আমার বংশের বড় অংশ আছে।
বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইন
অংশ নিতেন প্রণয়নে সংসদীয় আইন।
আজও আছে সাতলা গ্রামে পর্ণকুটির তার
এমন সৎ নীতিবান নেতা জন্ম নেবে আর?
তার জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শির
বললাম যেথায় থাকো সুখে থেকো কর্মবীর
মোটরসাইকেল যোগে আমায় রিপন আর সৈকত।
সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথ
আসল কথা গিয়েছিলাম লাল শাপলার বিলে
শুটিং করব দেশপ্রেমের গান শিল্পীরা মিলে
শুটিং করতে গিয়েই ঘটল এমন অঘটন
সবার দাবি করতেই হবে এবার নির্বাচন।
এমপি হরনাথের উত্তরসূরী আমি তাই
সবার দাবি বরিশাল-২ সিটে তোমায় চাই।
যদি হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসে
আপনি কেন পারবেন না তা আমরা তো পাশে।
হাজার হাজার বংশীয় ভোট তৈরি তা একদম
মুসলিম সমাজ আপনাকে কি ভালোবাসে কম?
আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজ।
পরাণ ভরে করেন দোয়া রাখেন কি তার খোঁজ?
তারই প্রতিফলন দেখব ভোটের খাতাতে
দয়া করে কথাগুলো রাখবেন মাথাতে
হারতার পাড়া হরিভক্ত মতুয়াদের ঝাঁক
জয়হরিবল বলে তাদের দিন না একবার ডাক।
জাতি ধর্ম নির্বিশেষে যার গানের ভক্ত
বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কি শক্ত?
আমি বড় দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি তাই
আপনাদের পরামর্শ-উপদেশও আমি চাই।
