ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলেই মার্টিন গাপটিলকে নিজের শিকারে পরিণত করলেন মোহাম্মদ আমির। দলীয় ৫ রানে বোল্ড হয়ে ফিরে যান এই কিউই ওপেনার। ৪ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ১৮ রান।
বার্মিংহ্যামে এই ম্যাচে বৃষ্টির কারণে টসে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়। এরপর টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ম্যাচটি শুরু হয়েছে।
বিশ্বকাপে এখনো অপরাজিত নিউজিল্যান্ড। ছয় ম্যাচে ১১ পয়েন্ট তাদের ঝুলিতে আছে। সমান সংখ্যক ম্যাচে দুটি জয়, তিনটি হারসহ পাকিস্তানের সংগ্রহ ৫ পয়েন্ট। সেমিফাইনাল নিশ্চিত করতে নিউজিল্যান্ডের প্রয়োজন একটি জয়। আর পাকিস্তানের সেমির ভাগ্য এখনো ঝুলন্ত। নিজেদেরকে লড়াইয়ে টিকিয়ে রাখতে তাদের জিততে হবে শেষ তিন ম্যাচও।
ইত্তেফাক/কেআই

