ভারতের আযোধ্যা সোধ সংস্থার বিশ্বাস ইরাকের একটি পাথরের গায়ে খোদায় করা মূর্তিটি আসলে রামের। আনুমানিক ২০০০ খ্রীষ্টপূর্বাব্দে এই মূর্তি খোদাই করা হয়েছিল। এমন খবর পেয়ে সম্প্রতি ইরাকে গিয়েছিল ভারতীয় প্রতিনিধিদের একটি দল। টাইমস অব ইন্ডিয়া।
ইরাকের হোরেন শেখান অঞ্চলের দারবান্দ-ই-বেলুলা ক্লিফে এই ম্যুরালটি খোদাই করা আছে। ম্যুরালটি দেখে বোঝা যাচ্ছে এক রাজা হাতে তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর কোমরে ভোজালি এবং ঠিক তাঁর পায়ের কাছে হাত জোড় করে বসে আছে কোনও প্রাণী। অযোধ্যা সোধ সংস্থার ডিরেক্টরের মতে এই প্রাণী আর কেউ নন, প্রবল বলশালী শ্রীরাম।
ভারতীয় প্রতিনিধিদের যে দল ইরাক গিয়েছিলেন তাদের নেতৃত্বে ছিলেন ইরাকে ভারতীর রাষ্ট্রদূতপ্রদীপ সিং রাজপুরোহিত, ইবরিল দূতাবাসের ভারত সরকারের আইপিএস কর্মকর্তা চন্দ্রমৌলি করণ, সুলেইমানিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদরা এবং কুর্দিস্তানের ইরাকি রাজ্যপাল।
কিন্তু এই ম্যুরালকে রামের আকৃতি মানতে নারাজ ইরাকের ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকরা। তাঁদের মতে এটি ইরানের পাহাড়ি প্রজাতিদের রাজা তারদুন্নির অবয়ব।
আরও পড়ুনঃ নুসরাতের বিয়ের ৪ দিন পর চুপিচুপি বিয়ে করলেন আরেক নায়িকা
অযোধ্যা সোধ সংস্থার ডিরেক্টর যোগেন্দ্র প্রতাপ সিং টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে জানিয়েছেন, এই ম্যুরাল নিয়ে গবেষণা করার জন্যে ইরাক সরকারের থেকে অনুমতি চাওয়া হয়েছে। তিনি আরও জানান, বিশ্বের বহু জায়গায় রামের নানা প্রাচীন মূর্তি এবং ম্যুরাল রয়েছে। সেই সবের প্রতিরুপ এনে অযোধ্যায় এক ছাদের নিচে রাখা হবে।
ইত্তেফাক/টিএস
