ফ্রাঙ্কফুর্টে জার্মান আওয়ামীলীগের মিলন মেলা ও কমিটি গঠন

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৮:৫৭

জার্মান আওয়ামী লীগের আয়োজনে গত ২৩ জুলাই  (রোববার) ফ্রাঙ্কফুর্টের সালবাউ গ্রীশেইম মিলনাতয়নে এক  মিলন মেলা অনুষ্ঠিত হয়।জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্বাস আলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জার্মান আওয়ামীলীগ এর সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে এখন চক্রান্ত শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটানোর জন্য দেশে এবং বিদেশের মাটিতেও  ষড়যন্ত্র চলছে। তিনি বর্তমান সরকার এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকার আহ্বান জানান। 

সভায় আরও বক্তব্য রাখেন,  জার্মান আওয়ামীলীগ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া। তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে এমন কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করবে। 

সভায় নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে সনদ প্রদানের মাধ্যমে সকলের দায়িত্ব বুঝিয়ে দেন জার্মান আওয়ামীলীগ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক। 

এসময় বায়ার্ন মিউনিখ আওয়ামীলীগের সভাপতি রোমান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে সোহেল মিয়ার নাম ঘোষণা করা হয়। পরে উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া, অনিল দাশ গুপ্তের নাম ঘোষণা করা হয়।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি আনিসুল ইসলাম তালুকদার, সহ- সভাপতি রেহাসান হাবিব খোকন,  যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক নিতিশ কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ,প্রচার সম্পাদক শাআলম টিটু, সাংগঠনিক সম্পাদক কালাম মিয়া, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রিপন মিয়া, আইন বিষয়ক সম্পাদক গোলাম মুর্তজা পারভেজ প্রমুখের নাম ঘোষণা করা হয়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনিসুল ইসলাম তালুকদার, শিপন হাসনাত,আব্দুল মান্নান, রোমান মিয়া, সোহেল মিয়া প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি