প্রধানমন্ত্রীর মহাসমাবেশ: রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দু’গ্রুপের সংঘর্ষ

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০০:১৩

রংপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যাওয়াকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে সিনিয়র- জুনিয়র দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এর মাঝে এক পর্যায়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রলীগের সভাপতি প্রমিল বড়ুয়া ও সাধারণ সম্পাদক শামিমের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার (২ আগস্ট) রাত ১০ট ৩০ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি দাবী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদকের।  

ইত্তেফাক/পিও