তারেক-জোবাইদার সাজা

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপিপন্থী আইনজীবীরা

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১০:০৭

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতা ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

তিনি বলেন, দুদকের করা মামলায় গতকাল বুধবার তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। বিষয়টি কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। তাই দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

ইত্তেফাক/কেকে