প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হলো বিশ্বকাপ জয়ী ডি পলের

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৬:৫০

বেশ কিছু দিন ধরে গুঞ্জন প্রেমিকা টিনি স্টোসেলের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না আর্জেন্টিনার মিডফিল্ডার ডি পলের। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। এবার আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টানলেন ডি পল ও আর্জেন্টিনার কণ্ঠ শিল্পী টিনি।

সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে দূরত্বকে উল্লেখ করেছেন টিনি। তবে বিশ্বকাপ জয়ী এই তারকার সঙ্গে কাটানো সময় উপভোগ্য ছিল বলে জানিয়েছেন তিনি।

আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন টিনি। তিনি লেখেন, 'আমি আপনাদের জানাতে চাই যে, রদ্রিগোর সঙ্গে কথা বলে আমরা সম্পর্কের ইতিটানার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পর্ক চালিয়ে যাওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। কারণ দূরত্ব। দু’জন দুই জায়গায় থেকে সম্পর্ক চালিয়ে যাওয়া কঠিন।'

অন্যদিকে ডি পল তার টুইটারে লেখেন, 'আমরা খুব ভালো সময় কাটিয়েছি। আমি এমন এক মানুষের সঙ্গে ছিলাম যাকে আমি ভালোবাসি এবং সম্মান করি। আমরা একসঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় কাটিয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার প্রতি ভালোবাসা এবং সম্মান।'

ইত্তেফাক/জেডএইচ