বাবাকে হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকের বাঁচার আকুতি

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৯:২৭

ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান মুশফিকুর রহিম। বাবাকে হারিয়েছেন অনেক দিন আগেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এ শিক্ষার্থীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এখন ধীরে ধীরে শরীরও অকেজো হতে বসেছে। মেধাবী মুশফিকের বাঁচার আকুতি প্রচণ্ড থাকা সত্বেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। 

বিগত একমাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। বর্তমানে যাত্রাবাড়ীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে সপ্তাহে দুবার ডায়ালাইসিস নিচ্ছে।

মুশফিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়। তার বাবা মারা গেছেন অনেক দিন আগে। বাড়িতে আছেন মা ও ভাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৭৩ তম ব্যাচের (২০১৯-২০ সেশনের) শিক্ষার্থী। থাকতেন কবি জসীমউদ্দীন হলে।

চিকিৎসকেরা বলেছেন, মুশফিকের দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। কিন্তু কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা বাবদ দরকার প্রায় ৩৫ লাখ টাকা। এ ব্যয় বহন করা মুশফিকের পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই তাকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন মুশফিকের পরিবার ও বন্ধুরা।

সাহায্য পাঠানোর ঠিকানা
ব্যাংক অ্যাকাউন্ট: ডাচ বাংলা ব্যাংক
হিসাব: মুশফিকুর রহিম
হিসাব নাম্বার: ১২৬১৫৮০০১২২৫৬

ইত্তেফাক/এসজেড