শিশু ধর্ষণের চেষ্টা মামলায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

আপডেট : ২৬ জুন ২০১৯, ১৮:১২

আইসক্রিমের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) রাতে পিরোজপুরের কাউখালী উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে মজিবুর রহমান ওরফে নাডু (৬৫) গ্রেফতার করা হয়।

কাউখালী থানা সূত্রে জানা যায়, শিশুটির মা বাদি হয়ে মজিবুর রহমান ওরফে নাডুর নামে গত ২৫ জুন  রাতে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। 

মামলার নথি ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জুন বিকেলে ওই শিশুকে কচুয়াকাঠীর বাড়ি থেকে ডেকে নেয় নাডু। পরে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে রাস্তার পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কৌশলে পালিয়ে এসে মাকে জানায়। পরে মা বিষয়টি থানা পুলিশে অবহিত করেন।

আরও পড়ুন: মুজিবনগরে ভেঙ্গে যাওয়া ভাস্কর্য দুই মাসেও সংস্কার হয়নি

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আদালত বুধবার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

ইত্তেফাক/অনি