সুন্দরগঞ্জে বজ্রপাতে নিহত ১, গুরুতর আহত ২

আপডেট : ২৬ জুন ২০১৯, ১৮:৩৪

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুর ১২টার দিকে হরিপুর ইউনিয়নের উজান তেওড়া গ্রামে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। 

বজ্রপাতে নিহত বিউটি বেগম (২৫) ওই গ্রামের আব্দুল হামিদের মেয়ে। আহত হন ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ঘুটু বর্মণের ছেলে নির্মাণ শ্রমিক সুনীল বর্মণ এবং একই গ্রামের রবি লালের ছেলে কং মথুর লাল।

জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে হরিপুর ইউনিয়নের উজান তেওড়া গ্রামে বিউটি বেগম (২৫) ঝড়-বৃষ্টির সময় গৃহস্থালির কাজে বাড়ি উঠানে গেলে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ছাত্রলীগ-যুবলীগের কোন্দলে দেবহাটায় ১৪৪ ধারা জারি

অপরদিকে, ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে শ্মশানের মেরামত কাজ করার সময় নির্মাণ শ্রমিক সুনীল বর্মণ ও কং মথুর লাল বজ্রপাতে গুরুত্বর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক বিশ্বেশর রায় জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক।

ইত্তেফাক/অনি