মোটরসাইকেল কেনা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে ব্যক্তি নিহত

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৫:২৯

পাবনার হেমায়েতপুরে মোটরসাইকেল কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত রাকিবুল হাসান রিকো শহরের ছাতিয়ানী বটতলা এলাকার ফারুকের ছেলে।

স্থানীয়দের বরাতে সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, কয়েক দিন আগে হেমায়েতপুর এলাকার ভোলার কাছ থেকে একটি পুরাতন মোটরসাইকেল কেনেন রিকো। ওই মোটরসাইকেলের কাগজ দেওয়াকে কেন্দ্র করে রিকো ও ভোলার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মোটরসাইকেলের কাগজ দেওয়ার কথা বলে রিকোকে ডেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ভোলা। পরে স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ইত্তেফাক/আরএজে