চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কনটেইনারবাহী লরি উল্টে প্রাইভেটকারকে চাপা দিলে ভাগ্যচক্রে প্রাইভেটকার থাকা চালকসহ পাঁচ আরোহী বেঁচে যান।
শনিবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাশে এ দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টা পরে একই পরিবারের চার সদস্য ও চালককে উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই উজ্জ্বল কুমার ঘোষ জানান, ঢাকাগামী প্রাইভেটকারটিকে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে লরি নিচে চাপা পড়ে। প্রায় আধা ঘণ্টা পরে যাত্রীদের যাত্রীরা ভেতরে আটকে ছিলেন। তারা সবাই বেঁচে গেছেন, তবে আহত হয়েছেন। কনটেইনারটি ফাঁকা হলেও তাদের বেঁচে যাওয়া মিরাকেল।
