শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১১:২৭

গাজীপুরের শ্রীপুরের মাওনা-বরমী আঞ্চলিক সড়কে টেংরাকাচারীর সামনে বাস এবং সিএনজিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় মারাত্মক আহত অটোচালক রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অপর একজন অজ্ঞাত ব্যক্তি (৩০) ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। পুলিশ জানিয়েছে, সংবাদ পেয়ে লোক পাঠানো হচ্ছে।

ইত্তেফাক/এসকে