কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে 'আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৩' পালিত

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৮:৫২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আদিবাসী ছাত্র-সংগঠনের আয়োজনে পালিত হয়েছে 'আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৩'। বুধবার (০৯ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচি পালনের পাশাপাশি আলোচনা অনুষ্ঠিত হয়। 

আদিবাসী ছাত্র সংগঠনের  সভাপতি  ফ্রাংকো মাজির বক্তব্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক  আদিবাসী দিবস। আলোচনা সভা শেষের পরপরই শুরু হয় "আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি'' এই স্লোগানে বর্ণাঢ্য র‍্যালি। 

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় চাকমা নৃত্য দিয়ে, সেই সাথে ছিল মারমা নৃত্য আর ত্রিপুরা নৃত্য। শেষ হয় দলগত মান্দি নৃত্য দিয়ে। 

অনুষ্ঠান শেষ হয় আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতির সমাপ্তি ঘোষণার মাধ্যমে।

ইত্তেফাক/এএইচপি