ঢাকা মহানগর যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২১:২১

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বুধবার (৯ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, ইকবাল হোসেন ও মুকিত হোসেন এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

ইত্তেফাক/এনএ/পিও