মেহেরপুরে জেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ২

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১২:২৫

মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারিসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুর শহরের নিজ নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশের পৃথক দুটি টিম।

গ্রেপ্তার মাওলানা রুহুল আমিন (৫৫) শহরের খন্দকারপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে ও মেহেরপুরের জেলা জামায়াতে সেক্রেটারি। অপর জন জামায়াত নেতা আব্দুর রাজ্জাক সদর উপজেলার রাজনগর গ্রামের মৃত রবগুল বিশ্বাসের ছেলে।

সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকালের দিকে গ্রেপ্তার জামায়াত নেতাদের আদালতে পাঠানো হয়।

ইত্তেফাক/আরএজে