নেবে না বলেও মিছিলের অনুমতি নিলো বিএনপি

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৪:৩৩

আজকের গণমিছিলের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নেবে না বলে জানিয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত মিছিলের অনুমতি ডিএমপির কাছ থেকে নিয়েছে দলটি।

শুক্রবার (১১ আগস্ট) অনুমতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ‌‘ডিএমপির কাছ থেকে বিএনপি আজকের গণ-মিছিলের অনুমতি নিয়েছে।’

গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিএমপির অনুমতি ছাড়াই তারা শুক্রবার গণ-মিছিলে পালন করবেন। 

ইত্তেফাক/কেকে