বৃষ্টি উপেক্ষা করে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৫:৪৬

সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ষোষিত গণমিছিলে অংশ নিতে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা।

শুক্রবার (১১ আগস্ট) বাদ জুমা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিল শুরুর কথা থাকলেও তা বিলম্ব হচ্ছে।

জানা গেছে, ঢাকা উত্তর বিএনপি বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

দুপুর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকা দক্ষিণ বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে কমলাপুর স্টেডিয়ামে জড়ো হন দলটির নেতা-কর্মীরা। কারও কারও হাতে ছাতা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মী বাড়তে থাকে।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহানগর উত্তর আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইত্তেফাক/এসকে