হবিগঞ্জের মাধবপুর প্রেস ক্লাবের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, এমপি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা জাতির সামনে তুলে ধরে সাংবাদিকরা উন্নয়নের অংশীদার হয়েছেন। দেশের শান্তি বিনষ্টকারী ও উন্নয়নকে ব্যাহত করার জন্য একটি গোষ্ঠী তৎপর রয়েছে। সেই বিনষ্টকারীদের মুখোশ উন্মোচন করতে হবে, যেন প্রশাসন তাদের আইনের আওতায় আনতে পারে। অন্যায় ও জুলুমবাজির মাধ্যমে জনগণের শান্তিপূর্ণ জীবনযাপন যারা ধ্বংস করে তাদের অপকর্মগুলো লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে। সত্য ও সাহসী সাংবাদিকতা জাতিকে সমৃদ্ধ করে।
মাধবপুর প্রেস ক্লাব সভাপতি অলিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আহসান, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শংকর পাল সুমন, রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক আইয়ূব খাঁন, মিজানুর রহমান।
