মারা গেছেন সান্ড্রা বুলকের জীবনসঙ্গী 

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:২০

হলিউড তারকা সান্ড্রা বুলকের দীর্ঘদিনের সঙ্গী ব্রায়ান র‍্যান্ডেল মারা গেছেন বলে এক বিবৃতিতে বলা হয়েছে। সূত্র:দ্য গার্ডিয়ান

সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া ওই বিবৃতিতে র‍্যান্ডেল পরিবার বলেছে যে তিন বছর ধরে স্নায়ুর রোগ অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্করোসিসের (এএলএস) সঙ্গে লড়াই শেষে শনিবার মারা গেছেন র‍্যান্ডেল। এএলএসের সঙ্গে লড়াইটাকে ব্যক্তিগত পরিসরে রাখতে চেয়েছেন ব্রায়ান, তার প্রতি সম্মান জানিয়ে তার অনুরোধ রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা।

ছবি: দ্য মিরর

ব্রায়ান র‍্যান্ডেলের চিকিৎসা ও শুশ্রুষায় যুক্তথাকা চিকিৎসক ও সেবিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ব্রায়ানের পরিবার।

প্রায় আট বছর ধরে একে অপরের ছায়াসঙ্গী হয়েছিলেন সান্ড্রা বুলক ও ব্রায়ান র‍্যান্ডেল। ব্রায়ান র‍্যান্ডেল পেশায় একজন পেশাদার আলোকচিত্রী ছিলেন। টুকটাক মডেলিংও করেছেন।

ছবি: সংগৃহীত

২০১৫ সালের জানুয়ারিতে সান্ড্রা বুলকের ছেলে লুইসের জন্মদিনের পার্টির ছবি তুলতে যান ব্রায়ান র‍্যান্ডেল, সেখানেই দুজনের প্রথম সাক্ষাৎ। কয়েক মাসের মধ্যেই একে অপরের প্রেমে পড়েন। ২০১৫ সালে ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ সিনেমায় একসঙ্গে লালগালিচায় হাঁটেন তারা। ২০১০ সালের জুনে স্বামী জেসি জেমসের সঙ্গে বিচ্ছেদ ঘটে সান্ড্রা বুলকের, তার পাঁচ বছর পর তার জীবনে এসেছিলেন ব্রায়ান র‍্যান্ডেল। তবে তারা বিয়ে করেননি।

ইত্তেফাক/আরএজে