নিয়ামতপুরে বেড়েছে সাপের উপদ্রব

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১০:৪১

চলতি বর্ষার মৌসুমে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় সাপের প্রাদুর্ভাব বেড়েছে। গ্রামের পথে-প্রান্তরে, কোথাও কোথাও বসতভিটার আশপাশে পানি জমেছে। ফলে গর্ত থেকে সাপ বেরিয়ে আসায় গ্রামাঞ্চলে উপদ্রব বেড়েছে। এতে সাপে কাটা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

সবশেষ ৩১ জুলাই নিয়ামতপুর উপজেলার পুস্তইল সাহাপুর মহিলা হাফেজিয়া মাদ্রাসায় সাপের কামড়ে সাদিয়া খাতুন (৯) ও আসমা আক্তার (১৩) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক (আরএমও) প্রণব কুমার সাহা বলেন, অনেকে সাপে কাটার পর ওঝা বা কবিরাজের কাছে নিয়ে যায়। যখন রোগীর অবস্থা খারাপ হয়ে যায় তখন হাসপাতালে নিয়ে আসে। ফলে সেই সময়ে চিকিৎসকেরদের আর কিছু করার থাকে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর সেবা দেওয়া হচ্ছে। বিষাক্ত সাপ কামড়ালে তার জন্য অ্যান্টিভেনম প্রয়োগ ও এটির পার্শ্বপ্রতিক্রিয়া রোধ করার জন্য যে সব জিনিস প্রয়োজন তা আমাদের মজুত রয়েছে। তাই কোনো ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে বিনা মূল্যে সেবা নেওয়ার পরামর্শ দেন তিনি।

ইত্তেফাক/আরএজে