শোক দিবস উপলক্ষে ওয়াশিংটনে আলোচনা সভা 

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১২:৫৬

জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে এক শোক সভা ও আলোচনা আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। রোববার (১৪ আগস্ট) ওয়াশিংটন ডিসি আলেকজান্দ্রীয়ার গভর্মেন্ট সেন্টারের মিলনায়তনে এই শোক সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের নেপথ্য নায়ক জেনারেল জিয়াসহ সকলের মরনোত্তর বিচার দাবি করেন।

তারা বলেন, দেশে সামনে আসন্ন সাধারণ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সহসভাপতি সালেহ আহমেদের পরিচালনায়  সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আবু সরকার, যুগ্ম সম্পাদক হাসানাত সানি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জিয়া করিম, আওয়ামী লীগ নেতা নূরুল আমিন নূরু, যুবলীগ সভাপতি সাঈদ আলি, ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি অমর ইসলাম, কবি লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খালেদা আক্তার, জিয়া রাসেল, ডা. মোস্তাফা কান্চন।   

ইত্তেফাক/আরএজে