কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরির মধ্যে বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। যে পোস্টে লেখা হয়েছে, ‘জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ুন ফরীদির ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা হৃতিক রোশনের স্মার্টনেসে-কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?’ নতুন এই ট্রেন্ডি প্রশ্নের উত্তরে অনেকেই মন্তব্য করেছেন। এ মন্তব্যে পিছিয়ে রইলেননা ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা পরীমণিও।
রোববার ( ১৩ আগস্ট) রাতে এ বিষয়ে পরী তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ওই স্ট্যাটাসে পরী লেখেন, নারী,পুরুষ কিংবা মানুষ, কিসে এতো আটকে রাখার দায়?
জীবন শুধু মায়ায় আটকায়
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpori.monii%2Fposts%2F877169190436511&show_text=true&width=500" width="500" height="635" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
কাউকে আটকে রাখার মধ্যে আসলে ভালোবাসা নেই। ভালোবাসা স্বাধীন। শুধু মায়ার বন্ধনে নিজে থেকেই মানুষ আটকা পড়ে কোনো সম্পর্কে। কাউকে বেঁধে রাখার দায় কারো নেই বলেই মনে করেন এ লাস্যময়ী নায়িকা।
