এএফসি কাপ প্রাক বাছাই

মালদ্বীপের ক্লাবকে হারালো আবাহনী

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৮:১৪

ঘরের মাঠে এএফসি কাপ প্রাক বাছাইয়ে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। বুধবার (১৬ আগস্ট) সিলেট স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাবকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফ রাউন্ডে জায়গা করে নিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

সিলেট জেলা স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে আবাহনী। ম্যাচের ২০ মিনিটে গোলের দেখা পায় আবাহনী। ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রাইকার লাফিয়ে উঠে হেডে বল জালে জড়ান। আর কোন গোল না হলে প্রথমার্ধে লিড নিয়েই বিরতিতে যায় আবাহনী।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪ মিনিটে ঈগলসকে ম্যাচে সমতায় ফেরান রিজওয়ান। তবে ম্যাচের শেষ দিকে মুজাফফরভের কর্নারে ব্রাজিলিয়ান দানিলো হেডে গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।  

ইত্তেফাক/জেডএইচ