টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুরে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আব্দুর রাজ্জাক (৩৫)। তিনি গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বর্শিলা গ্রামের ভাজন আলীর ছেলে।
আরও পড়ুন: আগৈলঝাড়ায় ইজিবাইক চাপায় শিশু নিহত
এ বিষয়ে কালিহাতী থানার এসআই ওহাব মিয়া বলেন, ‘লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহত চালক আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা লাশটি নিয়ে গেছেন।’
ইত্তেফাক/নূহু
