২১ আগস্টে নিহতদের স্মরণে যুবলীগের শ্রদ্ধা

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৩:৫৪

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউস্থ অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে যুবলীগ।

সোমবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

২১ আগস্টে নিহতদের স্মরণে যুবলীগের শ্রদ্ধা

বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন যুবলীগ নেতারা। 

ইত্তেফাক/এসকে