রাজউকের বিশেষ অভিযান

হলো না শেষ রক্ষা, মুচলেকা দিয়ে নিজ বাড়ি ভাঙ্গার অঙ্গিকার  

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২৩:০৯

রাজধানীর দক্ষিণখানের কাওলা নামাপাড়া এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় অভিযানে ৪ টি নির্মাণাধীন বহুতল ভবনের মালিককে ১ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। নিজ দায়িত্বে অবৈধ অংশ অপসারণ করে নিবে এই মর্মে ভবনের মালিকদের কাছ থেকে জুডিশিয়াল স্ট্যাম্প স্টাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়।

ছবি: ইত্তেফাক

সোমবার (২১ আগস্ট) রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে সকালে ১০ টা অভিযান শুরু হয়ে বিকেলে শেষ হয়।

ছবি: ইত্তেফাক

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আজকের এই অভিযানে নকশা বহির্ভূত ৪টি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ, তাৎক্ষণিক জরিমানা আদায় করে প্রতিটি ভবন মালিকদের কাছ থেকে ৩০০ টাকার ননজুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়। একই সঙ্গে অন্যরা যেন অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ না করে সেই বার্তা দেওয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ছবি: ইত্তেফাক

এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি। এছাড়াও সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউক জোন-৪/৩ এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কার্মচারীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম