সুনামগঞ্জের জগন্নাথপুরে 'বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্প' অনুষ্ঠিত

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২৩:৫৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অসহায়, দুস্থ ও সাধারণ রোগীদের বিনামূল্যে সেবা দিতে 'বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্যাম্প' সম্পন্ন হয়েছে।

রবিবার (২০ আগস্ট) উপজেলার ইকরছই জামিয়া ইসলামিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসায় সকাল ১০টা থেকে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীকে উপলক্ষ করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এই ক্যাম্পের আয়োজন করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। তিনি আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, শিশু বিশেষজ্ঞ, চর্মরোগ, চক্ষু বিশেষজ্ঞসহ ১৫ জন বিশেষজ্ঞ ও ৮ জন ইন্টার্নি চিকিৎসক অংশ নেন। এতে জগন্নাথপুর উপজেলার ৫ হাজার রোগীকে বিনামূল্যে ঔষধসহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

ইত্তেফাক/এসটিএম