চৌগাছায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

আপডেট : ২৬ জুন ২০১৯, ২৩:৩৩

যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় শারমিন সুলতানা তমা (২৫) নামের এক মাস্টার্স পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে যশোর এমএম কলেজ থেকে এমবিএ ব্যবস্থাপনা ২য় পত্র পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সলুয়া কলেজের সামনে একটি ট্রাক (রংপুর-চ-১১-০২৯৬) তাদের চাপা দেয়। ঘটনাস্থানেই শারমিন নিহত হয়।

শারমিন যশোরের চৌগাছার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের মাসুদুর রহমান মাসুদের স্ত্রী এবং চৌগাছা পৌরসভার চাঁদপুর গ্রামের আশরাফুল ইসলাম মান্নুর মেয়ে। মোটরসাইকেলের চালক নিহতের স্বামী মাসুদুর রহমান আহত হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। 

নিহতের চাচা তৌহিদুর রহমান দিপ্ত বলেন, বুধবার বিকেলে শারমিনের মাস্টার্সের চুড়ান্ত পরীক্ষা দিয়ে বাড়ি ফিরারর সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলে স্থানীয় ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাংচুর করে।

থেকে চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিনুর রহমান মোবাইল ফোনে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাকের চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি।

ইত্তেফাক/আরকেজি