বাউনিয়া এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান, জরিমানা ৪ লাখ টাকা

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ২০:২৬

রাজধানী পল্লবী থানার পার্শ্ববর্তী এলাকা বাউনিয়ায় নকশাবহির্ভূত ১টি ৯ তলা,২টি ৭তলা ভবন নির্মাণাধীন ভবনে উচ্ছেদসহ ৪ লাখ জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট তাজিন সারোয়ার এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুরে। বাউনিয়া এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি ম্যাজিস্ট্রেট তাজিন সারোয়ার বলেন, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় উচ্ছেদ অব্যাহত থাকবে। এই এলাকায় ভবন মালিকরা রাজউক কর্তৃক নকশা অনুমোদন নিয়ে ও সেই অনুমোদনকৃত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করছেন না। তারা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ইমারত নির্মাণ না করে সেই বিষয় সচেতন করছি। আমরা পর্যায়ক্রমে এই এলাকায় সকল ব্যত্যয়কৃত ইমারতের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার একই সঙ্গে ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতা মূলক দিক নির্দেশনা দিচ্ছি। 

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৩/১ এর অথরাইজড হাসানুজ্জামান পরিদর্শক মো. জিল্লুর রহমানসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচ